হোম > সারা দেশ > ঢাকা

হেলেন জেরিন খানকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল

মাদারীপুর-২ আসন

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারের শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম প্রাঙ্গণে এ আয়োজন করে সনাতন ধর্মাবলম্বী সমর্থক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেবাশ্রম এলাকা থেকে একটি গণমিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু ধর্মাবলম্বী শত শত সমর্থক অংশ নেন।

বক্তারা বলেন, হেলেন জেরিন খান সব ধর্মের মানুষের আস্থার প্রতীক। তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে থেকেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপির মনোনয়ন দিলে এ অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ বলেন, ১৯৪৭ থেকে স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করেছে। আগামী দিনেও সেই ঐক্য অটুট থাকবে। কদমবাড়ির হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির সময় নিরাপদ ছিল এবং গণেশ পাগল সেবাশ্রমের জমিও দখলমুক্ত করা হয়েছিল। তাই হেলেন জেরিন খানকে মনোনয়ন দিলে তারা বিএনপির পক্ষে রায় দেবে।

জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু বলেন, হেলেন জেরিন খান সারাজীবন মানুষের পাশে থেকেছেন। তিনি হাসিমুখে সবার দুঃখে-সুখে পাশে দাঁড়ান। এমন একজন মমতাময়ী নারীকে জনগণই চায় সংসদ সদস্য হিসেবে দেখতে।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি