হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা

উদ্ধারের ২৪ ঘণ্টা পর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ছবি: আমার দেশ

ফরিদপুরের উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছেন ঢাকা থেকে আসা এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা। আজ রোববার সকাল ১০টায় বালুর বস্তা দিয়ে ঘিরে বিশেষ পদ্ধতিতে এটি নিষ্ক্রিয় করা হয়।

এটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমা ছিল বলে জানিয়েছেন এটিইউর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ। শহরের গোয়ালচামট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে শহরের আলীপুর ব্রিজের দক্ষিণ পাশের বস্তির একটি স্কুল ব্যাগ থেকে বোমাটি উদ্ধার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

হাটবাজার, বালুর মাঠ বাসস্ট্যান্ড সবই পেলেন ক্ষমতাসীনরা

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন নিষিদ্ধ আ.লীগ নেতা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাভারে এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে মামলা, ১২ জন গ্রেপ্তার

বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত