হোম > সারা দেশ > ঢাকা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সভা

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি বশিরুল্লাহ।

সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি কাসেম আল হোসাইনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নূর হোসাইন নূরানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুস সালাম, অর্থ সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ, প্রচার সম্পাদক মুফতি হুজাইফা আল মাহদী, মুফতি জাকারিয়া আল ফরহাদ, মুফতি আল আমিন, দপ্তর সম্পাদক মাওলানা আল আমিনসহ কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ২০১৩ সালের ঘটনার নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি, ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে ঘটনাটির স্মৃতি সংরক্ষণ ও সংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫