হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে আশ্রয়ণ প্রকল্পের ভবনে দুর্নীতি অভিযোগে দুদকের অভিযান

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বহুতল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে ৭০ ফুট গভীর পাইলিং করার কথা থাকলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ৩০ ফুট। একইভাবে ৫৪টি পাইলিং করার কথা থাকলেও করা হয়েছে ৪৯টি। টেন্ডারের শর্তও ঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অ. দা.) মো. আখতারুজ্জামান (বুলবুল)। তাঁর সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুসহ আরও চার সদস্যের একটি টিম।

দুদকের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মারুফ ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আশ্রয়ণ প্রকল্পের ভবনগুলো নির্মাণ করছে। কিন্তু নির্মাণকাজে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরো জানান, দুদক টিম তদন্ত শেষে টেকনিক্যাল ও ল্যাব পরীক্ষার মাধ্যমে রিপোর্ট তৈরি করে তা প্রধান কার্যালয়ে পাঠাবে।

সরকারি তথ্য অনুযায়ী, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনের জন্য বরাদ্দ ছিল প্রায় ৩ কোটি টাকা। সংশ্লিষ্ট টেন্ডারের নথিপত্র চাওয়া হয়েছে; হাতে পাওয়ার পর যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু