হোম > সারা দেশ > ঢাকা

সদলবলে বিএনপি প্রার্থীর আ.লীগ নেতার কবর জিয়ারত

মাদারীপুর-১ আসনে সমা‌লোচনার ঝড়

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ফুফাতো ভাই মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত কর‌লেন। একে কেন্দ্র করে দলীয় অঙ্গনে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্প্রতি মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিবচরের সাবেক আওয়ামী লীগের চিফ হুইপ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই এবং আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ও ক্ষমতাধর নেতা ছিলেন।

এই কবর জিয়ারতের খবর ছড়িয়ে পড়ার পর শিবচরের বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে দমন-পীড়ন, নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে—তার অন্যতম সুবিধাভোগী ছিলেন সাবেক সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বলেন, যে পরিবার ও গোষ্ঠী ফ্যাসিস্ট সরকারের সময় সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তাদের কবর জিয়ারত করা খাঁটি বিএনপি রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক।

তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, তাদের অনুভূতিতে এই ঘটনা আঘাত করেছে। এতে সাধারণ জনগণের মাঝেও ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যেসব নেতাকর্মী রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেন না। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেকেই প্রশ্ন তুলছেন—স্বৈরাচারী সরকারের আমলে ক্ষমতার সুবিধাভোগী ব্যক্তিদের কবর জিয়ারত বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন বিতর্ক বিএনপির ভেতরের ঐক্য ও জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। না‌দিরা আক্তা‌রের সঙ্গে একা‌ধিক বার যোগা‌যোগ ক‌রেও কোনো বক্তব্য পাওয়া যায়‌নি। উপ‌জেলা বিএন‌পির নেতারাও এ বিষয়ে কথা ব‌লে‌ননি।

ভৈরবে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

মৌচাকের ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ-৫-এ ত্রিমুখী লড়াইয়ের আভাস

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট কারচালক নিহত

নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫ ককটেল উদ্ধার, আটক ৩

মানিকগঞ্জে ভোট প্রার্থনায় হিজড়া সম্প্রদায়ের সদস্যরা

ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’

তারেক রহমানের উপহারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা