হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মেঘনা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়ির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীদের মতে, ঢাকা মেট্রো ব-১৫- ৪৬৬৮ নম্বরের মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। বাসটি চলার কিছুক্ষণ পর দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই বাস থেকে নেমে যায়। আর ওই দুজন দ্রুত পালিয়ে যান।

ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, ১৬ জন যাত্রীসহ ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলাসংলগ্ন জায়গা থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোনার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালকিনিতে আ.লীগ-বিএনপি মুখোমুখি সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

গাজীপুরে কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক কারখানায়

কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি, কর্মস্থলে ফিরলেন শ্রমিকেরা

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নদীতে ঝাপ, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

গোসাইরহাটে সংস্কারের সাত দিনেই সড়কে ধস ও ফাটল

বিএনপির একাধিক ও জামায়াতের একক প্রার্থী মাঠে সক্রিয়

ফরিদপুর থানা-পুলিশের ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু

মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৫