হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হলেন আরিফ–উজ–জামান

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আরিফ–উজ–জামান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গোপালগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। ২৪ বিসিএস এর এই কর্মকর্তা যোগদান করেছিলেন ১১ সেপ্টেম্বর ২০২৪।

গতকাল রোববার ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ডিসি নিয়োগের প্রজ্ঞাপন ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

আরিফ–উজ–জামান গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। মো. আরিফ–উজ–জামান স্বরাষ্ট্র মন্ত্রণালযের পুলিশ অনুবিভাগের উপসচিব হিসেবে র‌্যাব-১ ও র‌্যাব-২ শাখায় কর্মরত ছিলেন।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি