হোম > সারা দেশ > ঢাকা

মাঠে-ঘাটে বিএনপির প্রার্থী এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ আসন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া এলাকায় মাঠে-ঘাটে গিয়ে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) কাকডাকা ভোরে তিনি এলাকার মাঠে-ঘাটে গিয়ে গিয়ে কৃষকের সঙ্গে ও বাড়িতে বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং মতবিনিময় করেন। এ সময় এলাকার নানা সমস্যা, প্রত্যাশা ও জনদুর্ভোগের কথা শোনেন তিনি।

গণসংযোগকালে এস এম জিলানী বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। নির্বাচিত হলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এস এম জিলানী তাদের সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগ ও কুশল বিনিময়কালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু