হোম > সারা দেশ > ঢাকা

থানার ভেতরে আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সেই ওসি ক্লোজ

আতিকুর রহমান নগরী

শরীয়তপুরের গোসাইরহাটে আসামিকে থানা হাজতে ঘুমানোর জন্য আলাদা কক্ষে খাট, বিছানা-বালিশ, সিগারেট ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ওসি মাকসুদ আলমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সিআর মামলায় এক বছর দুই মাস সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে (৪৮) ১৬ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তবে তাকে অন্যান্য আসামিদের থেকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিয়ে থানার একটি কক্ষে রাখা হয়। পরের দিন তাকে আদালতে পাঠানো হয়।

লিটন যখন থানায় ছিলেন সেসময়ের কিছু ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবিতে দেখা যায়, লিটন হাজতখানায় খাট, তোষক-বালিশ এবং মোবাইল ব্যবহার করছেন। এসব ছবি নিয়ে সমালোচনা তৈরি হয়।

যদিও তখন গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম দাবি করেছিলেন, “অন্য একটি মামলায় জামিন পেয়ে আসামি লিটন হাওলাদার দেখা করার জন্য থানায় আসেন। তবে তিনি অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি বলে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি লিটন হাওলাদার নিজেকে অসুস্থতা দাবি করলে আমি তাকে হাজতখানায় থাকার কথা বলি।”

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর