হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসভাড়া দ্বিগুণ, মানুষ যাচ্ছে ট্রাকে

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ছবি: আমার দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখী যাত্রীদের কাছে বাসভাড়া দ্বিগুণ চাওয়ায় মানুষ খোলা ট্রাকে ছুটছে গন্তব্যে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গসহ ২৭টি রোডে যানবাহন চলাচল করছে। কিন্তু এই চন্দ্রা এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে বাসভাড়া দ্বিগুণ চাওয়ায় বেশির ভাগ যাত্রী ট্রাকযোগে ছুটছে নিজ নিজ গন্তব্যে।

বীরগঞ্জগামী হাসিনুর বলেন, ‘আমাদের রোডের জাহেদা পরিবহন ৭০০ টাকার ভাড়ার মধ্যে আজকে ১৬০০ টাকা চাইছে । তাই কম ভাড়ায় ট্রাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বাদশাহ পরিবহনের সুপারভাইজার বলেন, ‘স্ট্যান্ডে আমাদের খরচ বেশি। তাই ভাড়া বেশি না নিয়ে উপায় নেই।’

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন বলেন, ‘আমরা গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৪০ জন দায়িত্ব পালন করছি। এখানে কালিয়াকৈরে কোনো সিন্ডিকেট নেই। ট্রাকে যাত্রী ওঠানোর বিষয়ে আমরা কড়া নজর রাখছি, চন্দ্রা থেকে ট্রাকে যাত্রী ওঠানো বন্ধ করেছি, তবু দু-একজন লাফিয়ে উঠে পড়ে।’

নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম বলেন, ‘কেউ যেন ভাড়া বেশি নিতে না পারে, সেদিকে নজর আছে, কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেব।’

এমএইচ

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

মধুপুরে বন্যপ্রাণীর নিরাপদে রাস্তা পারাপারে ৫ উড়ালসেতু নির্মাণ

হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

ভুক্তভোগী পরিবারকে আ.লীগের ইউপি চেয়ারম্যানের প্রাণনাশের হুমকি

প্রথম বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরেরবারই ঘাটতি

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ সঙ্গীসহ গ্রেপ্তার

কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত