হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে রেলে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর বাজার সংলগ্ন সোনার বাংলা (রেল ব্রিজের) নামক স্থানে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ২৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে শিবচরের মাদবরের চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন রেললাইনের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা রনি জানান, “রেল লাইনের ব্রিজের সিডি দিয়ে নামার সময় কয়েকজন লোক ট্রেনের সাথে ধাক্কা লাগার পর এই যুবকের লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা এসে এখানে লাশটি দেখতে পাই। মৃতদেহের ধরন দেখে মনে হচ্ছে সন্ধ্যার দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।”

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি ট্রেনে কাটা পড়েই এক যুবক মারা গেছেন। আমাদের পুলিশের টিম সেখানে পৌঁছেছে। লাশের পরিচয় এখনো জানা যায়নি। লোকটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।”

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী