হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইলে জিপিএ-৫ অর্জন করেছে বাক-শ্রবণ প্রতিবন্ধী তানিশা

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

মুখে দিয়ে ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যবসায় ও মনের ভাষা দিয়ে ঠিকই সাফল্য অর্জন করেছেন ঘাটাইলের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা।

তানিশা এবার এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার সাফল্যে সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়র শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন।

তানিশার বাড়ি ঘাটাইলে উপজেলার সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামে।

তানিশার বাবা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। মা স্থানীয় কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি।

তার এ সাফল্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান আমার দেশকে বলেন, তানিশা অত্যন্ত মেধাবী। বাক ও শ্রবণ প্রতিবন্ধী কোনো ব্যাপার নয়। সে আগামীতে আরো সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস থেকে শিশু শ্রেণি থেকে পঞ্চম পর্যন্ত পড়াশোনা করেছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল