হোম > সারা দেশ > ঢাকা

কমিটি বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ মানরা এলাকায় ঘণ্টাব্যাপী অবস্থান নেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এতে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্যসচিব করে ৪২১ সদস্যের কমিটি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে ঠাঁই পাওয়া ২০ জনকে বিতর্কিত দাবি ও আন্দোলনে আহতদের বাদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগ করেন আড়াইশ সদস্য।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু