হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছেন হাসিনা: টুকু

মহব্বত হোসেন, টাঙ্গাইল

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছেন হাসিনা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জেলের ভেতর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছিলেন ফ্যাসিস্ট খুনি হাসিনা।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা শহরের বেবি স্ট্যান্ড কবরস্থান মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে এই দেশের মানুষের জন্য। যিনি অধিকার আদায়ের জন্য সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই নেত্রী অসুস্থ অবস্থায় এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী ও সাবেক কেন্দ্রীয় যুবদলের নেতা সৈয়দ শহিদুল আলম টিটু প্রমুখ।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি