হোম > সারা দেশ > ঢাকা

এক ইলিশের দাম ১৪ হাজার ৫০০ টাকা

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় সাইজের ইলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে সরাসরি জেলের কাছ থেকে মাছটি ক্রয় করেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা গেছে, স্থানীয় জেলে সিদ্দিক হাওলাদারের জালে ধরা পড়ে ইলিশটি। পরে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি প্রতিকেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন। পরে তিনি ময়মনসিংহ জেলার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে প্রতিকেজি ৫ হাজার ৮০০ টাকা দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

ওই প্রবাসী আগেই শাহজাহানের সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন বড় ইলিশ পাওয়া গেলে তাকে জানাতে। তাই তুলনামূলক বেশি দামে হলেও মাছটি তার কাছেই বিক্রি করা হয়।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় ইলিশের আলাদা কদর রয়েছে। বিশেষ করে প্রবাসীরা দেশের ইলিশের প্রতি অন্য রকম টান অনুভব করেন। তাই এ ধরনের মাছ সবসময়ই তুলনামূলক বেশি দামে বিক্রি হয়।

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা