হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের খুশির বাজার এলাকায় একই পরিবারের দুজনসহ প্রতিবেশী একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এর পর থেকেই অভিযুক্ত আকাশ পলাতক।

নিহতদের মধ্যে দুজন হত্যাকারীর ফুফু ও দাদি। তাদের বাঁচাতে গিয়ে প্রতিবেশী এক ব্যক্তিও নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত যুবক আকাশ (২৮) ধারালো কুড়াল ও কোদাল দিয়ে তাদের কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।

নিহতরা হলেন—রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল চৌধুরী (৪৫)। আহত রিয়াজ মোল্লাকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করছেন ফরিদপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. শামসুল আজমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাদি, ফুফু ও প্রতিবেশী কাবুল চৌধুরীকে হত্যার পর ঘাতক আকাশ রক্তমাখা কোদাল নিয়ে পেছনের মাঠ দিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কাপাসিয়ায় আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সখিপুরে কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় ৫৩ জন আহত

শিশু হোসাইন হত্যাকাণ্ডের রোমহর্ষক রহস্য উন্মোচন

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা