হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইলে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই কলেজের আরেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের ঘাটাইল পৌরসভাধীন মেইন রোডস্থ প্রাথমিক শিক্ষক সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে দুই শিক্ষার্থী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের ঘাটাইল পৌরসভাধীন মেইন রোডস্থ প্রাথমিক শিক্ষক সমিতির সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় দুইজন সড়কে পড়ে যান।

নিহত কলেজ শিক্ষার্থীর মো. মামুন নাম। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। আহত শিক্ষার্থীর নাম উযায়ির হোসাইন রিয়েল (২৫)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়াপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে। তারা দুজনই টাঙ্গাইল সাদত বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল