হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাদারীপুরে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন মাদারীপুর জেলার সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ঠিক কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল