হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অরিয়েট জুটমিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজ এলাকার অরিয়েন্ট জুটমিলে এ আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে রাজবাড়ীসহ আশপাশের আরও ৪টি ইউনিট যোগ দেয়। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে মিলের একটি পাটের গুদাম (গোডাউন) দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি গোয়ালন্দ ঘাট থানা পুলিশও অংশ নেয়।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় লক্ষ করা গেছে। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে এবং আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তৎপর রয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু