হোম > সারা দেশ > ঢাকা

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে বেহাল রাস্তা পাকা না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে তাঁরা উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের খন্দকার পাড়া মসজিদের সামনে ধানের চারা রোপণ করে এই প্রতিবাদ করেন।

এলাকাবাসী জানান, স্বাধীনতার ৫৫ বছর পরও চাঁনপুর ব্রিজ থেকে ভুলুয়া ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা হয়নি। রাস্তাটুকু পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর করা। প্রায় চার দশক আগে করা বাঁধের আশেপাশের কয়েকটি অংশ পাকা হলেও ওইটুকু কাঁচা রয়ে গেছে।

তারা জানান, রাস্তাটি দিয়ে অবাদে মাটি ও ইট বোঝাই ট্রাক চলাচল করায় অধিকাংশ স্থানে দুই পাশে নিচু আর মাঝখানে উঁচু হয়ে গেছে। যেখানে সামান্য বৃষ্টিতে পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। রাস্তা খারাপ থাকার কারণে অসুস্থ কাউকে সহজেই হাসপাতালে নেয়া সম্ভব হয়না।

দীর্ঘদিনেও রাস্তাটি পাকা না হওয়ায় বর্তমান বৃষ্টি মৌসুমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে তদবির করেও এর কোন সুরাহা পায়নি এলাকাবাসী। রোববার স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বিসহ কয়েকজন যুবক ওই রাস্তার খন্দকার পাড়া মসজিদের কাছে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেন।

চাঁনপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন জানান, গ্রামের কেউ মারা গেলে লাশ কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত যেতে প্রচুর কষ্ট হয়। এলাকাবাসীকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। কিন্তু সেদিকে কেউই খেয়াল করে না।

ফজলে রাব্বি বলেন, চাঁনপুর-হাটুভাঙা রাস্তার ওই অংশটুকু আশেপাশের মানুষের চলাচলের একমাত্র রাস্তা ছিল। রাস্তা দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় তা নষ্ট হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে মির্জাপুর কলেজ, গোড়াই উচ্চ বিদ্যালয়, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতায়াত করে। এছাড়া হাঁটুভাঙ্গা ও সোহাগপুর বাজারসহ আশেপাশে স্থানীয়রা যাতায়াত করে থাকেন। এই রাস্তাটুকু দ্রুত পাকা হবে এলাকাবাসীর একটাই দাবী।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনির জানান, ওই রাস্তার আশেপাশে পাঁচটি ইটভাটা আছে। ভাটাগুলোর কারণে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করে। ফলে কাঁচা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটুকু পাকা করার জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে। যা শীঘ্রই অনুমোদন হবে। এরপর রাস্তাটুকু পাকাকরণ করা হবে।

গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে ধনবাড়ীতে বৃক্ষরোপণ

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো, বিএনপি এমপির ক্ষোভ

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান

আপনাদের চেয়ারটাকে মূল্য দেন, ডিসি-এসপিদের বিমানমন্ত্রী রিতা

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন