হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় বিপুল পরিমাণ ককটেল-পেট্রোল বোমাসহ তিন যুবক আটক

নাশকতা সৃষ্টির উদ্দেশে

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর জেলার আজিম নগরের মধ্যে ব্রাহ্মণ পাড়ার সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে শতাধিক পেট্রোল বোমাসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাতবোমা, পেট্রোল বোমাসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার বিষয়টি দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধিকে নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আজিমনগর ইউনিয়নের মধ্যে ব্রাহ্মণ পাড়ার একটি বাড়িতে পেট্রোল বোমা তৈরি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে এসআই মিজান, মোশাররফ, মশিউর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। আগামীকাল আওয়ামী লীগের নাশকতার সৃষ্টির জন্য বোমাগুলো তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

উল্লেখ্য ভাঙ্গার সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর নিজস্ব ইউনিয়ন আজিমনগর ইউনিয়ন। আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লক ডাউন কর্মসূচির একদিন ১২ নভেম্বর বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় এলাকায় সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে।

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব