হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে পাঁচ শতাধিক গারো জনগোষ্ঠীর বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর শ্রীপুরে গারো নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক লোক বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা (গারোপাড়া) এলাকায় আনুষ্ঠিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-স্বাস্থ্যসম্পাদক এবং গাজীপুর-৩ আসনে (শ্রীপুর ও সেনানিবাস এলাকা) এমপি প্রার্থী অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদানকারী গারো জনগোষ্ঠীকে স্বাগত জানিয়ে রফিকুল ইসলাম বলেন, বিএনপি কখনো ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য করে না। তাই নিরাপত্তা ও অধিকার রক্ষার বিশ্বাস থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ চায়। সে প্রত্যাশা থেকেই তারা বিএনপির ওপর আস্থা রেখেছেন।

বিএনপি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, বিএনপির কাছেই মানুষ নিরাপদ। শুধু তাই নয়, বিএনপির কাছে গারো নৃগোষ্ঠীর মানুষও অধিক নিরাপদ। বিএনপির শাসনামলে এ সম্প্রদায়ের মানুষ নিরাপদে ছিলেন। এ আস্থার কারণেই তারা ধানের শীষের পতাকাতলে এসেছেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্ব এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বক্তব্য দেন‘হীড বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মণ, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মণ, শ্রী বিনয় চন্দ্র বর্মণ, শ্রী সবুজ কান্ত বর্মণ ও মানিক সাংমাসহ আটটি নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন