হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

আওয়ামী লীগকে প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে ডিআইটি মাঠে জমায়েত হলে পুরো এলাকা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ. খালেক টিপু, শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী প্রমুখ। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের সময়ে ফতুল্লাকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি আর হামলা-মামলার মাধ্যমে ফতুল্লার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল।

বক্তারা আরও বলেন, “আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে বেড়াচ্ছে, অথচ বিএনপির নেতাকর্মীরা এখানেই অটল থেকে লড়াই করে যাচ্ছে। এই ফতুল্লায় কেউ অঘটন ঘটানোর দুঃসাহস দেখালে আওয়ামী লীগের একজন কর্মীকেও ছাড় দেয়া হবে না।”

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় ফতুল্লায় এসে শেষ হয়। মিছিলজুড়ে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেয়া হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহতের সংকল্প ব্যক্ত করেন।

এ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সাধারণ মানুষের কৌতূহল ও উৎসুক ভিড় দেখা যায়। ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীর নিদর্শনায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিগত দিনেও ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রিয়াদ মো. চৌধুরীর নেতৃত্বে সংগঠিত থেকে ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু