হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ: সাকি

মহব্বত হোসেন, টাঙ্গাইল

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা দরকার। এ পরিবেশ কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশ কমিটি করা দরকার।

শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদর আসনের প্রার্থী ফাতেমা রহমান বীথির নির্বাচনি সমাবেশে এ সব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের সাথে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এ নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। এ নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। আবার নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা করা হচ্ছে হয়। পতিত ফ্যাসিস্টদের কাছ থেকে এমন করা হচ্ছে। নানাভাবে অনেক গোষ্ঠী তাদের দলের স্বার্থে ক্ষতি করার চেষ্টা করছে।

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

সংবাদ সম্মেলন করে আ. লীগ থেকে পদত্যাগ ঘোষণা ইউপি চেয়ারম্যানের

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় অতিবর্ষণে জমে থাকা পানিতে প্রাণ গেল শিশুর