হোম > সারা দেশ > ঢাকা

কালিহাতীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহআলম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার দিকে তিনি মারা যান।

এর আগে সোমবার সন্ধ্যায় দুর্গাপুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত শাহআলম দুর্গাপুর গ্রামের মরহুম আলী আজগরের ছেলে। তিনি স্থানীয় দুর্গাপুর দাখিল মাদরাসার দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর পশ্চিমপাড়ার নবাব আলী ও রামদেবপুর গ্রামের শুক্কুর আলীর মধ্যে বাড়ির পাশের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শাহআলম পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান।

অভিযোগ রয়েছে, এ সময় শুক্কুর আলী, তার ছেলে বাদশাসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহআলমের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

টাকা চুরির অভিযোগ, ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু

নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

নিকলীতে কিশোরীদের সচেতনতামূলক ‘এগিয়ে যাই’ ক্যাম্পেইন

বাজিতপুরে সুদখোরদের খপ্পরে সর্বস্বান্ত ঋণগ্রহীতারা

কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান গ্রেপ্তার

এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুঃসহ জীবন

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু