হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

বিএনপি অফিসে দুর্বৃত্তদের আগুন । ছবি: আমার দেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বিএনপির অস্থায়ী পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় পার্টি অফিসের চেয়ার টেবিলসহ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি পুড়ে যায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন। এর আগে গত বুধবার দিনগত রাতে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ধানকোড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা তেল ছিটিয়ে আমাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। আমরা বাজারের পাহারাদারদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি।

এ সময় অফিসের চেয়ার টেবল এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পুড়ে ছা্ই হয়ে গেছে দেখতে পায় এবং ঘটনাস্থলে এক বোতলে তেল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সেই তেলের বোতল ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বিএনপির কেউ অভিযোগ করতে আসে নাই।

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ আ.লীগের ৮ দফা দাবি

টুঙ্গিপাড়া থানায় হামলা, ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

মৃত্যুর দুই বছর পর নাশকতা মামলার আসামি

টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

যে কারণে গোপালগঞ্জে বিকাশ-নগদের লেনদেন ব্যাহত, বিপাকে গ্রাহকরা

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু

কালিয়াকৈরে আন্দোলনের নামে অরাজকতা চলবে না