হোম > সারা দেশ > ঢাকা

গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে নিহত নবজাতক, দগ্ধ মা-বাবা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে গ্যাসসিলিন্ডারের লিকেজ দিয়ে নির্গত গ্যাস থেকে সৃষ্ট বিষ্ফোরণ ও আগুনে তিনমাস বয়সের নবজাতক নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে ওই শিশুর বাবা-মা।

রোববার ( ৩ আগষ্ট) মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ওই দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহত নবজাতকের নাম রায়হান (৩মাস)। দগ্ধ ওই দম্পতির নাম মো. রিপন (২৩) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০)। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারিয়া বাজার এলাকায়। গাজী কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি পদে চাকুরি করেন রিপন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার স্ত্রী সন্তান নিয়ে পূবাইল থানাধীন মীরের বাজার এলাকার নতুন ভাড়া বাসায় উঠেন রিপন। রাতে খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রবিবার ভোর পৌণে ৫টার দিকে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য পানি গরম করতে রান্না ঘরে যান হাফিজা। তিনি চূলা জ্বালাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন ওই দম্পতি ও তাদের শিশু সন্তান রায়হান। এ ঘটনায় ঘরের তোষক ও কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম ওই হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে শিশু রায়হান মারা যায়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক