হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

জেলা প্রতি‌নি‌ধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনে এ নিয়ে জেলায় তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ জানুয়ারী) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন (২বিএন) সদর দপ্তরের ভিতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং এর মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো টেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে চলে যায় বলে জানা গেছে। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে আমরা তেমন কোন উদ্বিগ্ন নই। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
উল্লেখ, গত ২৬ জানুয়ারী গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কম্পাউ‌ন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক