হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

মাদক ব্যবসায়ী রকমান

আড়াইহাজারে ২৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুর রহমান ওরফে রকমান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিনের দিকনির্দেশনায় এসআই (নি.) মো. খসরুল আলম ফোর্সসহ গিয়ে শনিবার রাতে আড়াইহাজার বাজারের লাক মিয়া বালুর মাঠ সংলগ্ন পাকা রাস্তা ওপর থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রকমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’