হোম > সারা দেশ > ঢাকা

মা-মেয়ে হত্যার রহস্য উন্মোচন, হত্যাকারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ভাঙ্গাবাড়ি গ্রামের ব্যবসায়ী রাজ্জাক শেখের স্ত্রী সিথী আক্তার স্মৃতি (২৩) ও তার তিন বছরের কন্যা মরিয়ম হত্যার প্রকৃত কারণ জানা গেছে । টানা ১০ দিন পর উদঘাটন হয়েছে এই জোড়া হত্যার রহস্য।

হত্যাকাণ্ডে জড়িত সুজন (২৭) আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ১৬৪ ধারায়। র‍্যাবের হাতে আটকের পর সুজন জানিয়েছেন, পরকীয়া প্রেমের জের ধরে স্মৃতি ও তার কন্যাকে হত্যা করে যমুনা নদীতে ফেলে দেয়া হয়েছিল। ২৩ অক্টোবর রাতে এই ঘটনা ঘটে। ২৪ অক্টোবর সকালে মরিয়মের লাশ যমুনা নদীর পাশ থেকে উদ্ধার করা হয়। তখন স্মৃতির খোঁজ পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার বিকালে পদ্মার পাড়ে তার লাশ পাওয়া যায়।

শনিবার (১ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে।

পুলিশ জানিয়েছে, শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের সাঈদ শেখের ছেলে সুজন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। আসার পর প্রতিবেশী রাজ্জাক শেখের স্ত্রী স্মৃতির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ফোনে যোগাযোগ চলতে থাকে তাদের। একপর্যায়ে সুজনকে বিয়ের জন্য চাপ দেয় স্মৃতি। সুজন এতে রাজি না হয়ে অন্যত্র বিয়ে ঠিক হয়েছে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে স্মৃতি হুমকি দেয় তার বাড়িতে গিয়ে উঠবে। পরে সুজন তাকে হত্যার পরিকল্পনা করে। ২৩ অক্টোবর রাতে স্মৃতিকে পাশের পেয়ারা বাগানে আসতে বলে। সেদিন স্মৃতি তার কন্যা মরিয়মকে সঙ্গে নিয়ে সেখানে গেলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুজন পেছন থেকে জাপটে ধরে স্মৃতিকে শ্বাসরোধে হত্যা করে। এই দৃশ্য দেখে মরিয়ম কান্না শুরু করলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। পরে লাশ দুটি যমুনা নদীতে ফেলে দেয় সুজন।

ঘটনার পর র‍্যাব-৪ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে সুজনকে গ্রেপ্তার করেছে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সুজন।

পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন জানান, শিবালয়ে মা ও মেয়েকে হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সকল আলামত উদ্ধার করতে পুলিশের প্রায় ১০ দিন সময় লাগলেও হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু