হোম > সারা দেশ > ঢাকা

চোর অপবাদ দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দরে চোর অপবাদ দিয়ে পারভেজ (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসার ভাড়াটিয়া।

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ নির্মাণ শ্রমিক, চোর না। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে। আমার স্বামীর হত্যার বিচার দাবি করেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

সংবাদ সম্মেলন করে আ. লীগ থেকে পদত্যাগ ঘোষণা ইউপি চেয়ারম্যানের

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় অতিবর্ষণে জমে থাকা পানিতে প্রাণ গেল শিশুর