হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার রাতের আঁধারে উপজেলার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

মৃত সুমন শেখ পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। তিনি একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কাপুড়িয়া সদরদী গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে পূর্ব হাসামদিয়া গ্রামের কয়েক যুবকের দক্ষিণপাড়ের বাসস্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পূর্ব হাসামদিয়া গ্রামের দুই যুবক মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ডে লাঞ্ছনার শিকার হন। এ খবর পেয়ে রাত 8টার দিকে পূর্ব হাসামদিয়ার গ্রামের শতাধিক যুবক দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ড ব্রিজের ঢালুতে অবস্থান করেন। খবর পেয়ে ব্রিজের ঢালের আরেক প্রান্তে অবস্থান নেন কাপুড়িয়া সদরদী গ্রামের মারমুখী যুবকেরা। দুই পক্ষে কয়ক দফা ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। একপর্যয়ে কাপুড়িয়া সদরদী গ্রামের যুবকদের লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন সুমন শেখসহ আরো তিনজন। এ ঘটনায় ভাঙ্গা-ফরিদপুর-বরিশাল-মাওয়া মহাসড়কে বন্ধ হয়ে যায় দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে আসেন ওসি মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজায়ন দিপু। উভয় পক্ষকে তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আশ্বস্ত করেন। তবে তাদের আশার কথা না শুনে বিক্ষোভ আরো বাড়তে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জেডএম

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী

শিবচরে মাটির গর্তে লুকানো ছিল ১১৬৫ পিস ইয়াবা