হোম > সারা দেশ > ঢাকা

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার নাভানা এলাকায় দুপুরে পুলিশের উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে তাদের লাশ উদ্ধার করে ফায়ার স্টেশনের ডুবুরি দল।

‎

‎নিহতরা হলেন, নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), ছেলে গালিব (১৯) ও গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। তারা সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় ভাড়া থাকতো।

‎

‎সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জেডএম

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি