হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জ- ৩ আসনে জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খানকে কিশোরগঞ্জ- ৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত প্রার্থী করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মজলিসে শুরু সদস্য ও জেলা জামায়াত আমির অধ্যাপক মো. রমজান আলী।

ডা. জেহাদ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত। এরআগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় হৃদরোগ বিভাগের প্রধান ছিলেন।

তিনি দুইবারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক ও জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের সন্তান।

এ আসনে বিগত সরকারের সময় সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক (চুন্নু)। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হওয়ায় তিনি অনেকটা কোণঠাসা অবস্থায় আছেন। শোনা যাচ্ছে দল নির্বাচনে গেলে তিনি এ আসনে এবারো প্রার্থী হতে পারেন।

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১