হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আবু আলম নামে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত। তিনি কাশিয়ানীতে টহলের দায়িত্বে ছিলেন।

বেলা ১১টার দিকে তাকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে কুপিয়ে জখম করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাশিয়ানী গ্রামীণ ব্যাংক অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে গোপালগঞ্জে এক আইনজীবীর ওপর মব সৃষ্টির প্রতিবাদের আইনজীবীরা আদালত বর্জন করে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাসির আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান।

প্রায় আড়াই বছর পর জেলা শহরের চৌরঙ্গীতে মাইক টানিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা কারাগার, আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে জি এম সরফরাজ গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

এমই

সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা

রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১২ ঘণ্টা পরও মামলা হয়নি, এলাকায় থমথমে পরিস্থিতি

কৃষক দল নেতা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

তাণ্ডবের পর থমথমে গোপালগঞ্জ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

গাজীপুরে আজও ১০ কারখানায় ছুটি