হোম > সারা দেশ > ঢাকা

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মো. শুক্কুর খান নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা-যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুক্কুর উপজেলার চরজানাজাত ইউনিয়নের মলফত খার গ্রামের দানেস খানের ছেলে।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল বলেন, সন্ধ্যায় রাস্তা পার হচ্ছিলেন শুক্কুর। এ সময় ঢাকা থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু