হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় দুই যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই যুব মহিলালীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ও শনিবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী‌ এবং একই কমিটির সহ-সভাপতি পারভীন আক্তার (পারুল)। জোনাকীকে শনিবার ও পারুলকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ-তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্তে তাদের দুজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে পারুলকে ও শনিবার দুপুরে জোনাকীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বাঁধে। তখন আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজী নামের ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি