হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে মাদরাসায় ভাঙচুর: মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

সোমবার আলেম-ওলামাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর আলোচিত ‘ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায়’ হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত শাহজালাল রুমি হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। তবে জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

হাইকোর্ট তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এদিকে মামলার অভিযুক্তদের গ্রেপ্তার না করা এবং কারাবন্দি শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আলেম-ওলামারা। এর প্রতিবাদে আজ সোমবার সকালে গাজীপুর জেলা জজ আদালত সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ক্বারী আলমাছ হোসেন গাজীপুরী অভিযোগ করেন, মাদরাসায় কোনো ধরনের ‘চুমুকাণ্ড’ ঘটেনি। সম্পূর্ণ সাজানো ও মিথ্যা অভিযোগ তুলে শাহজালাল রুমি পূর্বপরিকল্পিতভাবে বহিরাগত ও ক্যামেরাম্যান নিয়ে মাদরাসায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে ঘটনার দৃশ্য ও উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশের মাদরাসা শিক্ষা ও আলেম সমাজকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়।

অধ্যক্ষ আরও দাবি করেন, জামিনে মুক্ত হওয়ার পরও রুমি একই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

এদিকে মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়া এবং শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মীয় নেতারা। সম্মিলিত ওলামা পরিষদের নেতা মাওলানা কেরামত আলী বলেন, কোনো বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণ ছাড়াই একজন শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। অথচ মাদরাসায় প্রকাশ্যে হামলা, ভাঙচুর এবং শিক্ষক-কর্মচারীদের মারধরের দৃশ্য দেশবাসী দেখেছেন। এরপরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, শাহজালাল রুমি ও তাঁর সহযোগীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আলেম-ওলামাদের হুমকি দিচ্ছেন। এ পরিস্থিতিতে কারাবন্দি শিক্ষক মোসলেম উদ্দিনের মুক্তি এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার জেলা জজ আদালত সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মাদরাসায় হামলা, ভাঙচুরের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। অতি দ্রুতই আসামীদের গ্রেপ্তার অভিযান চালানো হবে।

এমএইচ

অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেশি

মেঘনায় আবার দেখা মিলল কুমিরের

গোপালগঞ্জে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের

সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে: রিজভী

ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে: খায়রুল কবির খোকন

গাজীপুর শিল্পাঞ্চলে স্বস্তি: কাজে ফিরেছেন শ্রমিকেরা, পুরোদমে চলছে উৎপাদন

গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার