হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সেওতা মানরা চৌরাস্তায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত প্রায় তিনটার দিকে স্মৃতিস্তম্ভের সামনে রাখা টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়। খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভের সামনে থাকা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই দৃশ্য নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব নাহিদ মনির বলেন, মানিকগঞ্জে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তারা জুলাইয়ের স্মৃতিকে ঘৃণাভরে উপস্থাপনের চেষ্টা করছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হোক।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে এবং অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

সংবাদ সম্মেলন করে আ. লীগ থেকে পদত্যাগ ঘোষণা ইউপি চেয়ারম্যানের

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় অতিবর্ষণে জমে থাকা পানিতে প্রাণ গেল শিশুর

নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখিয়ে ঢাকায় এনে অস্ত্র লুট

পার্শ্ববর্তী দেশের পানিবৈষম্যের কারণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে

প্রবাসের স্বপ্ন ভেঙে নিথর দেহে দেশে ফিরলেন কটিয়াদীর ওমর