হোম > সারা দেশ > ঢাকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজ নিহত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মহিউদ্দিন (৫০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার ফজরের নামাজ আদায় করে রিয়াদের জাদিধ সানায়া এলাকায় রাস্তা পারাপারের সময় তাকে গাড়ি চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাফেজ মহিউদ্দিনকে রিয়াদের রাবেয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মাওলানা নুরুদ্দিনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মাসুমাবাদ এলাকার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মহিউদ্দিন ভাগ্যের চাকা ঘোরাতে এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমায়। রিয়াদের জাদিধ সানায়া এলাকার একটি দোকানের কর্মচারী হিসেবে চাকরি নেন তিনি।

নিহতের স্ত্রী বাছিরা খাতুন বলেন, হাফেজ মহিউদ্দিনের মরদেহ দেশে নিয়ে আসার মত আর্থিক সামর্থ্য তাদের নেই। তার এক ছেলে ও দুই মেয়ে নিয়ে অভাব-অনটনের মধ্যে সংসার চলছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিত্তবানদের কাছে বাছিরা খাতুন সহযোগিতা চেয়েছেন।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু