হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে পলাশ পিউরিফিকেশন (৪৫) নামে এক খ্রিষ্টান ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎

‎রোববার দিবাগত রাত পৌণে বারোটার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎

‎এরআগে গত শনিবার পলাশ পিউরিফিকেশন স্থানীয় একটি চা দোকানে গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রোববার রাতে একটি সালিশের আয়োজন করে। রাতে সালিশ শুরু হলে তৌহিদী জনতা পরিচয়ে কয়েকশ লোক পলাশ পিউরিফিকেশনকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

‎

‎এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, সোমবার মামলা দায়ের শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৩

রেলের সেই কালো বিড়ালের দুই বছরের কারাদণ্ড

ফতুল্লায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

শ্রমিকদের বেতন বাড়ানো হলে বাড়িওয়ালারা ঘরভাড়া বাড়াতে পারবেন না: মীর শাহে আলম

রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

কৃষক দল নেতা রাজু হত্যায় সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে