হোম > সারা দেশ > ঢাকা

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

জেলা প্রতি‌নি‌ধি, গোপালগঞ্জ

ছবি: আমার দেশ

গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে দা‌দি-না‌তি সহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জ‌নের মৃত্যু হয়েছে।

শনিবার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- তেতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (০৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার(৫৫)।

মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল।

সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে দাদি রাহেলা বেগম ছুটে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে গুরুতর আহত হয় সাইফানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল