হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি’র মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের (টঙ্গী-গাজীপুর সদর ও পূবাইলের একাংশ) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকেল চারটার দিকে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান শেষে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, ‘বাংলাদেশ তথা গাজীপুর-২ আসনের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন। আমার বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবো, ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীন আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজী সালাহউদ্দিন, ফারহাজ বিন প্রবাল, আবু বকর সিদ্দিকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে