হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার ২০ কেজির কাতল ৫২ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি প্রথমে উন্মুক্ত নিলামে বিক্রি হয় ৫০ হাজার টাকায়, পরে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে বিক্রি হয় ৫২ হাজার টাকায়।

রোববার সকালে উপজেলার কুশাহাটা এলাকায় স্থানীয় জেলে মঙ্গল হালদার তার সঙ্গীদের নিয়ে জাল ফেললে পদ্মার গভীর পানিতে ধরা পড়ে এই বিশাল আকারের কাতল মাছটি।

জেলে মঙ্গল হালদার বলেন, আজ সকালে পদ্মা নদীতে জাল ফেলতে গিয়ে ২০ কেজি ওজনের বড় কাতল মাছটি ধরা পড়ে। পদ্মায় মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ে, তবে এবারের মৌসুমে এটিই সবচেয়ে বড় কাতল।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হলে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট শাহজাহান বলেন, আমি নিলাম থেকে ২ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি কিনেছি। পরে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে ২ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেছি। এতে আমার প্রায় ২ হাজার টাকা লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় পদ্মার অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে এখন বড় আকারের পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়ছে। নদীতে যদি স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।

তিনি আরও জানান, বড় আকারের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা-ওয়ালা ঘাইলা ব্যার জালের মাধ্যমে ধরা পড়ে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু