হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে নছিমন উল্টে এক চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মোল্যা (১৭) উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকায় সাধন কুমার সাহার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিস্কুট ও জুস বোঝাই করে একটি নছিমন বিভিন্ন এলাকায় দোকানে দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা দেয় সোহাগ। কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে চাপা পড়ে সোহাগ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ দুর্ঘটনায় এক আরোহী আহত হন।

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল