হোম > সারা দেশ > ঢাকা

ভেদরগঞ্জে ছাত্রলীগ নেতার ধাক্কায় ওসি আহত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন সখীপুর থানা ছাত্রলীগের সভাপতিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।

এ সময় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আহত হন তিনি। শনিবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সখীপুর থানা সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার সখীপুর বাজারে অবস্থান করছেন— এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

বাজারে তাকে শনাক্ত করে পরিচয় ও দলীয় পদ সম্পর্কে জানতে চাইলে তিনি হঠাৎ ওসি নাজিম উদ্দিনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। এতে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে আহত হন ওসি।

আহত ওসি নাজিম উদ্দিন জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে খোলা তেল বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করতে তিনি সখীপুর বাজারে যান। এ সময় সেখানে উপস্থিত থাকার তথ্য পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে আটক করতে এগিয়ে যান।

পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গেই আতিকুর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে পড়ে গিয়ে তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত লাগে।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু বলেন, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শ্রমিকদল নেতার বিরুদ্ধে প্লট-রাস্তা দখলের অভিযোগ

গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন

বেতন বোনাস না দিয়ে মিল বন্ধ ঘোষণা, সড়ক অবরোধ শ্রমিকদের

পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন সাভারের এমপি

ফতুল্লায় মৎস্যজীবী দলনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জে ডাম্পট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজবাড়ীতে যুবদলনেতা বহিষ্কার

মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে হত্যা

দুর্বৃত্তদের আগুনে ধ্বংসের মুখে ভাওয়ালের গজারি বন