হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের ওমর ফারুক ও নুসরাত খানম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানাগেছে।

শিশু ওমর ফারুক উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে। অপরদিকে নুসরাত খানম মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে।

ধারণা করা হচ্ছে, দুটি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। এরপর দুটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত করা হয়নি।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল