হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টাকালে পুলিশের ধাওয়ায় পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কোনাবাড়ী এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধের চেষ্টা করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি ও উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

আন্দোলনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে শ্রমিকরা: জিএমপি কমিশনার

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কেরানীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার