হোম > সারা দেশ > ঢাকা

এনসিপি প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনি মাঠে জনসংযোগের সময় এনসিপির প্রার্থীর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃতর নাম মারুফ হাসান (২২)। সে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের মৃত আইয়ুব আলীর ছেলে। বুধবার রাত ২টায় চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনসংযোগের উদ্দেশ্যে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় অপরিচিত দুই যুবক তার সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে মিশে তাকে অনুসরণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে নেতাকর্মীরা তাদের একজনকে আটক করেন এবং তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করেন।

হামলার সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে থাকা দুইজন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ও তার সহযোগীরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তারা চলে যাওয়ার পর হামলাকারীর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। ঘটনার ভিডিও ও সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের আভিযানিক দল ১৫ জানুয়ারি রাত ২টায় ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনি সময়ের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শ্রমিকদল নেতার বিরুদ্ধে প্লট-রাস্তা দখলের অভিযোগ

গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন

বেতন বোনাস না দিয়ে মিল বন্ধ ঘোষণা, সড়ক অবরোধ শ্রমিকদের

পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন সাভারের এমপি

ফতুল্লায় মৎস্যজীবী দলনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জে ডাম্পট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজবাড়ীতে যুবদলনেতা বহিষ্কার

মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে হত্যা

দুর্বৃত্তদের আগুনে ধ্বংসের মুখে ভাওয়ালের গজারি বন