হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতির মামলায় সাবেক হিসাবরক্ষকের ৬ বছর জেল

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক হিসাবরক্ষক আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিনকে দুর্নীতির মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. শরীফ উদ্দীনের আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক মো. শামীম।

দুদকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৬–১৭ থেকে ২০২০–২১ অর্থবছরের মধ্যে ভাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসে কর্মরত অবস্থায় নাছির উদ্দিন দুর্নীতির মাধ্যমে সরকারি ৪১ লাখ ২৫ হাজার ৯২১ টাকা আত্মসাৎ করেন।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পৃথক দু’টি ধারায় তাকে তিন বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড এবং দু’লাখ টাকা জরিমানা করেন।

অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে নাছির উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী দুদকের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম, আর মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার আব্দুল করিম মিয়া সড়কে সপরিবারে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে। তিনি শেখপুরা গ্রামের মৃত আমিন উদ্দিন আহমেদের ছেলে।

এ ছাড়াও, নাছির উদ্দিন ও তার ছোট ভাই শেখপুরা গ্রামের সিরাজুল ইসলাম হত্যা মামলার আসামি বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু